আবু হানিফা। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সরকারি মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের উদ্বোধনী ক্লাশ অনুষ্ঠিত। কলেজ হলরুমে অধ্যক্ষ সাইদুল হক এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রভাষক তাসলিমা আক্তার খাতুন, নূরজাহান শীলা, রিয়াজ উদ্দিন আহম্মেদ, এনায়েত উল্ল্যাহ, সালমা খানমসহ শিক্ষাবৃন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে সায়মা সুলতানা ও জান্নাতুল ফেরদৌস । অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোবাশসারা মজিব তোবা ও গীতা পাঠ করেন অষ্টমা রাণী অনামিকা। অনুষ্ঠানের শুরুতেই রজনীগন্ধা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদৈরকে বরণ করেন ২য় বর্ষের শিক্ষার্থীরা । অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ জয়নাল আবেদীন।
Pages
▼
Monday, September 15, 2025
Sunday, September 7, 2025
Monday, August 25, 2025
ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মহিলা
ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ১৫ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
২৩ জুন ২০২৫ সোমবার কলেজ হলরুমে অধ্যক্ষ সাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান, প্রভাষক রিয়াজ উদ্দিন আহম্মেদ, আব্দুল খালেক, ফিরোজ কবির, সালমা খানম ও শিক্ষার্থীদের পক্ষে আফরিণ আক্তার ও মৌ রাণী দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বৃষ্টি, গীতা পাঠ করেন শিল্পী । আলোচনাসভা শেষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্দ্যোগে পাঠ্যাভাস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই পুরস্কার দেয়া হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
.jpeg)





